‘আল্লাহর নাম নিলেই আমার সাহস বেড়ে যায়’

গত দুই দিনে ভারতের কলেজছাত্রীর একটি ভিডিও ভাইরাল হয়েছে।
তাতে দেখা গেছে, ওই ছাত্রী হিজাব পরে তার স্কুটি পার্ক করে ক্লাসের দিকে এগিয়ে যাচ্ছেন, কিন্তু বেশ কিছু মানুষ তাকে অনুসরণ করছেন।

দেখা যায়, গেরুয়া রঙের স্কার্ফ পরিহিত একদল ব্যক্তি ‘জয় শ্রী রাম’ স্লোগানে ছাত্রীটির দিকে এগিয়ে যাচ্ছে আর চিৎকার করছে।

ওই ছাত্রীও তখন ভিড়ের দিকে ফিরে দুই হাত তুলে ‘আল্লাহু আকবার’ বলে চিৎকার করতে থাকেন।
ওই ঘটনা আর ভিডিওটি পুরো দেশেই আলোচনার ঝড় তুলেছে।

কর্ণাটকের মান্ডা জেলার একটি প্রি-ইউনিভার্সিটি কলেজের বি.কম দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীর নাম মুসকান খান।
এ ঘটনা নিয়ে বিবিসি হিন্দি সার্ভিসের মুখোমুখি হয়েছেন ওই ছাত্রী।

বিবিসি হিন্দিকে মুসকান বলেন, “আমি বললাম, আল্লাহু আকবার। কারণ আমি ভয় পেয়েছিলাম। ভয় পেলে আমি আল্লাহর নাম নিই। আল্লাহর নাম নিলেই আমার সাহস বেড়ে যায়।”

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.