সপ্তাহজুড়ে কূটনৈতিক আলোচনার পরও কোনও অগ্রগতি না হওয়ায় রুশ আক্রমণ আশঙ্কায় কিছু এয়ারলাইন্স ইউক্রেনে ফ্লাইট বাতিল ঘোষণা করেছে ও কিছু ফ্লাইটকে অন্যত্র পাঠিয়ে দেয়া হচ্ছে।
বার্তা সংস্থা সিএনবিসি এ খবর জানিয়েছে।
ডাচ এয়ারলাইন কেএলএম শনিবার ঘোষণা দিয়েছে যে, পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত ইউক্রেনে ফ্লাইট বাতিল থাকবে।
ইউক্রেনীয় চার্টার এয়ারলাইন স্কাইআপ রবিবার জানিয়েছে, পর্তুগালের মাদেইরা থেকে কিয়েভ অভিমূখী ফ্লাই মলডোবার রাজধানীতে পাঠানো হয়েছে।
এর আগে কোম্পানিটির ভাড়াদাতা প্রতিষ্ঠান ইউক্রেনের আকাশসীমায় ফ্লাইট নিষিদ্ধ করে।
ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের মুখপাত্র সার্হি নিকিফোরভ জানান, তারা আকাশসীমা বন্ধ করেননি।
ফ্লাইট বাতিল ঘোষণা এয়ারলাইন্সগুলোর নিজস্ব সিদ্ধান্ত।
ইউক্রেনের আকাশসীমা নিয়ে নেদারল্যান্ডসের সংবেদনশীলতা চরম।
২০১৪ সালে পূর্ব ইউক্রেন রুশ সমর্থিত বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন অঞ্চলে মালয়েশিয়া এয়ারলাইনের একটি যাত্রীবাহী বিমান ভূপাতিত করা হয়।
এতে ২৯৮ জন নিহত হন, এদের মধ্যে ১৯৮ ছিলেন ডাচ নাগরিক।
এদিকে ইউক্রেনের তিন দিক থেকেই চাপ তৈরি করেছে রাশিয়া।
দক্ষিণে ক্রিমিয়া সীমান্ত, দুই দেশের সীমান্তে রাশিয়ার অংশ এবং উত্তরে বেলারুশ সীমান্ত দিয়ে হামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এসব এলাকায় নজর রাখছে ইউক্রেন ও পশ্চিমা দেশগুলো।