‘সব শহর হোক কলকাতার মতো চকচকে’

কলকাতার মতো রাজ্যের অন্য সব শহরগুলো ঝকঝক-চকচক দেখতে চান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
সোমবার রাজ্যের চার পৌর করপোরেশন নির্বাচনে ফলাফল ঘোষণার পর নবনির্বাচিতদের কাছ থেকে এমনটাই আসা করেছেন মুখ্যমন্ত্রী।

রাজ্যের বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল ও চন্দননগর পৌর করপোরেশন নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস।
দুপুরে ফলাফল ঘোষণার পরপরেই শিলিগুড়িতে চলে যান মমতা ব্যানার্জি।

সেখানে নৌকাঘাটে পঞ্চানন বর্মার মূর্তিতে শ্রদ্ধা জানানোর পরে মুখ্যমন্ত্রী বলেন, ‘কলকাতা যেমন ঝকঝক-চকচক করছে তেমন শিলিগুড়িকেও আরও চকচকে দেখতে চাই।
শুধু শিলিগুড়ি নয়, বিধাননগর, আসানসোল ও চন্দননগরের জন্যেও একই কথা বলছি। কীভাবে করবেন, কী করে করবেন তার জন্য পরিকল্পনা করুন।’

এ পরিস্থিতিতে চার জয়ী পৌরসভাকে ‘কলকাতা মডেল’ করতে চান মমতা। কলকাতার মতো বাকি পৌরসভাগুলোর উন্নয়নের কাজ এগিয়ে নিতে চান তিনি।
মমতা বলেন, ‘শুধু টাকা পেলেই হবে না।
সেই টাকা সঠিক পরিকল্পনা অনুযায়ী কাজে লাগাতে হবে।
মনটাকে সবুজ করতে হবে।
সবুজ মানে সরলতা, সৌন্দর্য।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.