ভারতের পশ্চিমবঙ্গে পুরভোটে স্বামী তৃণমূলের প্রার্থী।
ওই ব্যক্তির স্ত্রী তৃণমূলের সক্রিয় কর্মী।
তবে তাঁর নাম প্রথমে প্রার্থী তালিকায় থাকলেও পরে বাদ পড়ে গেছে।
তার পরেও ভোটে লড়ার জন্য স্ত্রী দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে।
এজন্য তাদের দাম্পত্যে ভাঙনের ইঙ্গিত দিলেন স্বামী।
দক্ষিণ দমদম পুরসভার সাবেক চেয়ারম্যান পারিষদ এবং ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সুরজিৎ রায়চৌধুরী গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছেন, দলের স্বার্থে তিনি স্ত্রীকে বিবাহ বিচ্ছেদের নোটিস পাঠিয়েছেন।
এ বিষয়ে মুখ খুলতে চাননি তাঁর স্ত্রী ৯ নম্বর ওয়ার্ডের স্বতন্ত্র প্রার্থী রীতা রায়চৌধুরী।
তিনি বলেছেন, এটি তাঁর পারিবারিক বিষয়।
নির্বাচনের পরে যা বলার বলবেন।
তবে নোটিস পেয়েছেন বলে তিনিও জানিয়েছেন।
বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহল বেশ সরগরম।
৯ নম্বর ওয়ার্ডে প্রথমে তৃণমূলের প্রার্থী তালিকায় রীতার নাম থাকলেও পরে সেখানে প্রার্থী হন টুম্পা দাস।