ইউক্রেনে হামলা চালালে রাশিয়ার ওপর নজিরবিহীন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
জার্মানির মিউনিখ নিরাপত্তা সম্মেলনে অংশ নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস মস্কোকে সতর্ক করে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
পাশাপাশি এ ঘটনায় ইউরোপের মিত্রদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে বলেও জানান তিনি।
শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন সামরিক মহড়া পরিচালনা করছেন তখন মিউনিখ সম্মেলনে কমলা এ হুমকি দেন।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সমর্থন জোরালো করতে মিউনিখের পথে রয়েছেন।
এদিকে সম্মেলনে ন্যাটো প্রধান জেন্স স্টলটেনবার্গ বলেন, মস্কো ন্যাটোর মুখোমুখি হয়েছে।
রাশিয়া ইউক্রেন সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করেছে এমন কোনো প্রামাণ নেই বলেও জানান তিনি।