উত্তর কোরিয়ায় বিস্ফোরণ ঘটিয়ে গ্রিনহাউস খামার উদ্বোধন

উত্তর কোরিয়া মানেই এখন ক্ষেপণাস্ত্র ও বোমার বিস্ফোরণ।
দেশটির মানুষের খাদ্য-চাহিদা মেটাতে বিস্ফোরণ ঘটিয়ে গ্রিনহাউস খামার নির্মাণ প্রকল্পও উদ্বোধন করলেন সর্বোচ্চ নেতা কিম জং-উন।
এদিকে কিম নিজে ইলেকট্রিক হিটার ব্যবহার করে হাজার হাজার সেনাসদস্যকে তীব্র ঠান্ডায় দাঁড় করিয়ে তার পিতার জন্মদিন পালন করায় আন্তর্জাতিক মহলে সমালোচনার ঝড় বইছে।

ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও বিধ্বংসী বোমার বিস্ফোরণ এখন খেলনায় পরিণত হয়েছে উত্তর কোরিয়ার কাছে।
গ্রিনহাউস খামার প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানেও সেই ছাপ।
উত্তর কোরিয়ার মানুষের খাদ্যের চাহিদা মেটাতে শুক্রবার গ্রিনহাউস খামার প্রকল্প উদ্বোধনের সময় বোতাম চেপে বিস্ফোরণ ঘটান দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন।

শীতকালীন সময়ে কিমচি ও শুকনো শাকসবজি খেয়ে মৌসুম পার করতে অভ্যস্থ উত্তর কোরিয়ার মানুষ।
তরতাজা শাকসবজি ছাড়াই শীতকালীন সময় পার করেন তারা।
অনেকে আগে থেকেই আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো দেশটিতে সারাবছর শাকসবজি উৎপাদনের জন্য হিটেড গ্রিনহাউস নির্মাণের তাগাদা দিয়ে আসছিল।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.