ডোনাল্ড ট্রাম্পের সোশাল মিডিয়া টুইটারের নকল

ফেব্রুয়ারির ২১ তারিখ অর্থাৎ প্রেসিডেন্ট দিবসের দিন ট্রাম্পের সোশাল মিডিয়া ট্রুথ সোশাল চালু হওয়ার কথা থাকলেও আগামী মার্চ পর্যন্ত এটি পিছিয়েছে।
তবে অ্যাপস্টোরে শেয়ার করা কিছু ছবি থেকে দেখা যাচ্ছে ট্রাম্পের এই সোশাল মিডিয়াটি বলা যেতে পারে হুবহু টুইটারের নকল।
এমনটাই জানিয়েছে সংবাদ মাধ্যম ভার্জ।

ভার্জ ধারণা করছে, উদ্বোধনের তারিখ পেছানোর পেছনে ডেভেলপমেন্টজনিত সমস্যা থাকতে পারে।
এটি ইতোমধ্যে ৫০০ জন বেটা টেস্টারদের দিয়ে পরীক্ষা করানো হয়েছে। আবার সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ইনভেস্টিগেশনের কারণেও এর উন্মোচন দেরি হতে পারে বলেও মন্তব্য করে সংবাদ মাধ্যমটি।

এই বেটা টেস্টারদের মধ্যে ট্রাম্পও একজন ছিলেন যিনি ইতোমধ্যেই তার প্রথম ট্রুথটি শেয়ার করেছেন।
তবে টুইটারে তার অ্যাকাউন্ট না থাকায় এটি তিনি টুইটারে শেয়ার করতে পারেননি।
অবশ্য জুনিয়র ট্রাম্পের অ্যাকাউন্ট থাকায় তিনি সেটি শেয়ার করেছেন তার টুইটার অ্যাকাউন্টে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.