স্বামীর সাথে থাকেন অন্য নারী, সন্তানদের নিয়ে গায়ে আগুন দিলেন স্ত্রী

এক প্রতিবেশী নারীর সঙ্গে পরকীয়ার সম্পর্ক জড়িয়ে পড়েন স্বামী।
এ নিয়ে সংসারে দীর্ঘদিন অশান্তি হচ্ছিল।
কিন্তু তারপরেও স্বামীর আচরণে কোনো পরিবর্তন আসেনি।
দুই সন্তানকে সঙ্গে নিয়ে শ্বশুর বাড়ি ছেড়ে তাই বাপের বাড়ি চলে গিয়েছিলেন স্ত্রী।
সেখানে বসেই জানতে পারেন, তিনি চলে আসার পর ওই প্রতিবেশী নারী এখন তার স্বামীর সঙ্গেই থাকছেন।

এমন খবর শুনে দিশেহারা ওই নারী ছেলেমেয়েদের সঙ্গে নিয়েই গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেন।
শনিবার এই ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের মৈপীঠ উপকূল থানার ভুবনেশ্বরী পয়লার ঘেরি এলাকায়।
ঘরের দরজা ভেঙে তিনজনের দগ্ধ দেহ উদ্ধার করেছে পুলিশ।
এই ঘটনার পরেই ওই নারীর স্বামী দীপক মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে তারা হলেন- বুল্টি মণ্ডল (২৫) এবং তার দুই সন্তান মণিকা মণ্ডল (৯) ও মানস মণ্ডল। ১১ বছর আগে সাহেবঘাট এলাকার বাসিন্দা দীপকের সঙ্গে বুল্টির বিয়ে হয়। দীপক পেশায় রাজমিস্ত্রি। কাজের সূত্রে সম্প্রতি ব্যাঙ্গালুরু গিয়েছিলেন তিনি। গত বুধবারই বাড়ি ফেরেন। তারপরেই এই ঘটনা ঘটল।
বুল্টির পরিবারের দাবি, দুই তিন বছর ধরে এক প্রতিবেশী নারীর সঙ্গে পরকীয়া সম্পর্ক রয়েছে দীপকের।
এ নিয়ে সংসারে বার বার অশান্তি হয়েছে। তারপরেও শোধরাননি দীপক।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.