‘বাংলাদেশের নির্বাচন নিয়ে কিছুই বলার নেই ভারতের’

বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে ভারতের কোনো মন্তব্য নেই বলে জানিয়েছেন ভারতের নিযুক্ত হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

শনিবার বিকেলে চট্টগ্রামের ফটিকছড়িতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, আমরা বাংলাদেশের নির্বাচনের দিকে তাকিয়ে আছি।
সেই নির্বাচনের ফলাফলের দিকেও আমরা তাকিয়ে আছি।
পরবর্তী সরকারের সঙ্গে কাজ করার আশায় আছি আমরা।
আমরা বাংলাদেশের বন্ধু। বাংলাদেশের গণতন্ত্রের বন্ধু।
বাংলাদেশের নির্বাচন নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই।
সুতরাং, বাংলাদেশের নির্বাচন নিয়ে আমাদের কিছুই বলার নেই।

এ সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ফটিকছড়ির রামগড় সীমান্তবর্তী স্থলবন্দর চালু হলে দুই দেশের অর্থনীতির আরও উন্নতি হবে।
সেজন্য ফটিকছড়ি খুবই গুরুত্বপূর্ণ। ভারত-বাংলাদেশের দুই দেশের মধ্যে বর্তমানে সুসম্পর্ক বজায় রয়েছে।
আগামীতেও এ সম্পর্ক অটুট থাকবে বলে মন্তব্য করেন তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.