রানি দ্বিতীয় এলিজাবেথ করোনাভাইরাসে আক্রান্ত

৯৫ বছর বয়সী ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ করোনা আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে বাকিংহাম প্যালেস।

প্যালসের পক্ষ থেকে জানানো হয়, রানির মৃদু ঠান্ডার মতো উপসর্গ দেখা দিয়েছে। আগামী সপ্তাহে উইন্ডসরে ‘হালকা কাজগুলো’ চালিয়ে যেতে পারবেন বলে আশা করা হচ্ছে।

রোববার এক বিবৃতিতে জানানো হয়, রানি কোভিড-১৯ পরীক্ষায় পিজিটিভ হয়েছেন।
তার চিকিৎসাসেবা চলতে থাকবে এবং তিনি যথাযথ নির্দেশনা মেনে চলবেন।

গত ১০ ফেব্রুয়ারি রানির বড় ছেলে প্রিন্স চার্লস করোনা শনাক্ত হওয়ার পর এ খবর আসলো।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, বোঝা যাচ্ছে, উইন্ডসর ক্যাসেলে যেখানে রানি থাকেন, সেখানে বেশ কয়েকজন কোভিড পিজিটিভ হয়েছেন।

২০২১ সালের জানুয়ারিতে রানির প্রথম ডোজ ভ্যাকসিন নিয়েছিলেন এবং তারপরে তার পরবর্তী ডোজ নিয়েছেন বলে মনে করা হচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.