যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল বাণিজ্যিক সিটি নিউইয়র্ক।যেখানে ৩ লাখের অধিক বাংলাদেশির বসবাস।তাই নিউইয়র্ক সিটিতে একটি বিশাল কমিউনিটি গড়ে উঠেছে অভিবাসী বাংলাদেশীদের।
নিউইয়র্কের জ্যামাইকায় একটি রাস্তার নামকরণ করা হয়েছে ‘লিটল বাংলাদেশ অ্যাভিনিউ’।
তবে জ্যামাইকায় অবস্থিত এই রাস্তার আগের নাম ‘হোমলন স্ট্রিট’ও বহাল থাকবে বলে জানা গেছে।
স্থানীয় সময় ২১ ফেব্রুয়ারি সোমবার দুপুরে এই নতুন নামকরণ উদ্বোধন করা হয়। সবুজ রঙের স্টিল প্লেটে সাদা রঙে লেখা রয়েছে ‘লিটল বাংলাদেশ অ্যাভিনিউ’, যা বাংলাদেশের নতুন গৌরব।
এ যেন নিউইয়র্ক সিটিতে এক টুকরো বাংলাদেশ।
২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সেখানে স্থাপন করা হয়েছিল অস্থায়ী শহীদ মিনার। যেখানে বাঙালিরা শ্রদ্ধা নিবেদন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অসংখ্য প্রবাসী বাংলাদেশি ও আমেরিকান নাগরিক পতাকা আর ফুল নিয়ে সেখানে উপস্থিত হন।