‘আমি থাকলে ইউক্রেন ইস্যু হতো না, পুতিন জিনিয়াস’

ইউক্রেন ইস্যুতে মুখ খুলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এক রেডিও অনুষ্ঠানে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে যদি এখন রিপাবলিকান প্রশাসন থাকত, তাহলে পূর্ব ইউরোপে এ সংকটের আবির্ভাব হতো না।
এসময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেওয়া পদক্ষেপকে দারুণ বিষয় হিসেবে আখ্যা দেন ট্রাম্প।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার এক রেডিও অনুষ্ঠানের অতিথি ছিলেন ট্রাম্প।
সেখানে তিনি বলেন, ‘আমি একটি টেলিভিশন ভাষণ দেখছিলাম।
আমি বলব, বিষয়টি সত্যিই দারুণ!
পুতিন ইউক্রেনের বড় একটি অংশকে স্বাধীন ঘোষণা করেছেন।
যা চমৎকার একটি বিষয়!’
গত সোমবার পূর্ব ইউক্রেনের দুই প্রজাতন্ত্রকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন রুশ প্রেসিডেন্ট। ওই দুই অঞ্চলের নাম দোনেৎস্ক ও লুহানস্ক।
এই দুই প্রজাতন্ত্রকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরেই রুশ সেনা পাঠানোর নির্দেশ দেন পুতিন।
এরপরেই আন্তর্জাতিক চাপ ও নিষেধাজ্ঞার মুখে পড়েছে মস্কো।

এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, পুতিনের কৌশল ছিল খুবই ‘স্মার্ট’।
যুক্তরাষ্ট্রও মেক্সিকো সীমান্তে পুতিনের এ কৌশলের আশ্রয় নিতে পারত।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.