কিয়েভে রুশ বিমান বিধ্বস্ত

রাশিয়ার সামরিক হামলার দ্বিতীয় দিনে ইউক্রেনের রাজধানী কিয়েভে বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে।
শুক্রবার সকাল থেকে বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা ভণ্ডুল করে দিয়েছে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।
তারা শত্রুপক্ষের একটি বিমানও ভূপাতিত করেছে।

ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, ডার্নাৎস্কি জেলায় একটি ৯ তলা ভবনের ওপর রাশিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়েছে।
ওই ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

কিয়েভে থাকা সিএনএনের একটি দল জানিয়েছে, কিয়েভ শহরের কেন্দ্রস্থলে দুটি বোমা বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।
আরেকটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে কিছুটা দূরের এলাকায়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.