রুশ বিমান সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করল ম্যানচেস্টার ইউনাইটেড

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে ইউরোপের ক্রীড়াক্ষেত্রেও। এরইমধ্যে রাশিয়া থেকে সরে গেছে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল।

রাশিয়া ও ইউক্রেন থেকে বেশকিছু আন্তর্জাতিক ম্যাচ ও বড় টুর্নামেন্টও সরানো হচ্ছে। এবার ক্লাব পর্যায়ে ব্যবস্থা গ্রহণের নজির স্থাপন করল ম্যানচেস্টার ইউনাইটেড।
২০১৩ সাল থেকে ম্যানচেস্টার ইউনাইটডের এয়ারলাইন সহযোগী ছিল রুশ বিমান সংস্থা অ্যারোফ্লোটস।
কিন্তু যুদ্ধ পরিস্থিতির কথা বিবেচনা করে দীর্ঘদিনের ফ্লাইট সহযোগীদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল ইংলিশ জায়ান্টরা।
‘ইউরোস্পোর্ট’ এবং ‘ইভিনিং স্ট্যান্ডার্ড’ এমনটাই জানিয়েছে।

ম্যানইউর এক মুখপাত্র জানিয়েছেন, ‘ইউক্রেনের ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা অ্যারোফ্লোটসের সঙ্গে স্পন্সরশিপ চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছি।
বিশ্বজুড়ে আমাদের সমর্থকদের উদ্বেগ নিয়ে আমরা চিন্তিত এবং ক্ষতিগ্রস্ত সমর্থকদের প্রতি সমবেদনা জানাচ্ছি। ‘

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.