রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে রাজি জেলেনস্কি

রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার জন্য বেলারুশ বাদে তুরস্ক কিংবা অন্য কোথাও আলোচনায় বসতে রাজি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রোববার রাশিয়ার শান্তি আলোচনার প্রস্তাবের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা জানান তিনি।

জেলেনস্কি বলেন, মিনস্ক সম্ভাব্য স্থান হতে পারত যদি রাশিয়া বেলারুশীয় ভূখণ্ড থেকে ইউক্রেন আক্রমণ না করত।
তবে বেলারুশ ছাড়া অন্য কোনো স্থানে আলোচনা সম্ভব।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, অবশ্যই আমরা শান্তি চাই, আমরা মিলিত হতে চাই, যুদ্ধের অবসান চাই।
ওয়ারশ, ব্রাতিস্লাভা, বুদাপেস্ট, ইস্তাম্বুল, বাকুতে আলোচনা হতে পারে।

এদিকে জেলেনস্কির এমন বার্তার কিছুক্ষণ আগেই প্রেসিডেন্ট পুতিনের কার্যালয় ক্রেমলিন জানিয়েছে, দেশটির এক প্রতিনিধি দল বেলারুশে পৌঁছেছে।
তারা সেখানে গোমেল শহরে ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনার অপেক্ষায় রয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.