পরমাণু অস্ত্রের বহরকে ‘সর্বোচ্চ সতর্ক’ থাকতে বললেন ভ্লাদিমির পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের পারমাণবিক অস্ত্রের বহরকে ‘বিশেষ সতর্কতায়’ রাখতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন।
এটি রাশিয়ার কৌশলগত ক্ষেপণাস্ত্র বহরের জন্য ‘সর্বোচ্চ স্তরের সতর্কতা’।
বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুতিন প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুসহ সামরিক কর্মকর্তাদের বলেছেন, পশ্চিমা দেশগুলো রাশিয়ার প্রতি বন্ধুত্বহীন পদক্ষেপ ও অবৈধ নিষেধাজ্ঞা আরোপ করেছে। শিগগির এই পদক্ষেপের একটি ‘মূল্যায়ন’ নিয়ে আসা হবে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে অভিযোগ করেছে ইউক্রেন। মস্কোর আগ্রাসন বন্ধের আদেশ দিতে বিচারকদের প্যানেলকে অনুরোধও করেছে দেশটি।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য জানিয়েছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.