ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো তাদের আকাশ সীমায় রুশ বিমান নিষিদ্ধ করায় জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের এক সভায় যোগ দিতে পারেননি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।
ফ্লাইট নিষেধাজ্ঞার কারণে সুইজারল্যান্ডে নির্ধারিত সফর তাকে বাতিল করতে হয়েছে বলে জানিয়েছে জেনেভার রুশ দূতাবাস।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, মঙ্গলবার ভিডিও কনফারেন্সে ল্যাভরভ যখন মস্কো থেকে জাতিসংঘের ওই সম্মেলনে ভাষণ দেন, তখন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর প্রতিনিধিরা সম্মেলন কক্ষ থেকে বেরিয়ে যান।
