চট্টগ্রামে লাশের সঙ্গে বিকৃত যৌনাচার: মর্গের পাহারাদার ৩ দিনের রিমান্ডে

লাশের সঙ্গে বিকৃত যৌনচারের অভিযোগে গ্রেফতার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের (চমেক) মর্গের পাহারাদার সেলিমের (৪৮) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার চট্টগ্রাম অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবদুল হালিমের আদালতে শুনানি শেষে এই আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির এসআই শুভ্র মুকুল চৌধুরী জানান, সেলিমকে মঙ্গলবার আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়।
আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।
তাকে বুধবার (২ মার্চ) কারাগার থেকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য আনা হতে পারে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চমেক হাসপাতাল এলাকা থেকে সেলিমকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.