রাশিয়ার বিলাসবহুল একটি প্রমোদতরী (ইয়ট) জব্দ করেছে জার্মানি। সেই প্রমোদতরীর মূল্য ৬০০ মিলিয়ন ডলার।
রুশ বিলিয়নিয়ার আলিশার উসমানভ প্রমোদতরীটির মালিক।
৫১২ ফুটের প্রমোদতরীটির নাম দিলবার।
ফোর্বস ম্যাগাজিনের বরাত দিয়ে বিবিসি বলেছে, হামবার্গে এটি জব্দ করা হয়েছে।
রাশিয়া সরকারের ঘনিষ্ঠ অন্তত ২৫ জন বিশিষ্ট রুশ নাগরিকের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
তাঁদের মধ্যে অন্যতম উসমানভ।
এদিকে রাশিয়ার সেনাবাহিনী দক্ষিণ ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দর শহর খারসনের নিয়ন্ত্রণ দখল করেছে বলে শহরের মেয়র বলেছেন।
খারসনই হচ্ছে এক সপ্তাহ আগে হামলা শুরুর পর রাশিয়ার দখলে যাওয়া প্রথম বড় শহর।
