‘ভালোভাবে বিদায় নিতে চাইলে দুর্নীতি বন্ধ করুন’

ভালোভাবে বিদায় নিতে চাইলে সরকারকে দুর্নীতি বন্ধ করতে বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, খালেদা জিয়া যদি বাইরে এসে গাড়ির ভেতরে বসে অন্তত হাত দেখান তাহলে এদেশের মানুষকে কেউ আটকে রাখতে পারবে না।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুকে গ্রেফতারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে।
বিরোধী দলের নেতাকর্মীদের আটক করে রাখার কৌশল নিয়েছে।
খালেদা জিয়াকে ভয় পায় বলে তাকে মুক্তি দিচ্ছে না।
বাংলাদেশের মানুষ জেগে উঠেছে, গ্রেপ্তার নির্যাতন করে আর শেষ রক্ষা হবে না।

 

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.