ইউক্রেনে ‘নো ফ্লাই জোন’ প্রতিষ্ঠার দাবি প্রত্যাখ্যান করায় সামরিক জোট ন্যাটোর বিরুদ্ধে ক্ষোভ ঝেড়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নিজের ক্ষোভের কথা জানান তিনি। খবর বিবিসির।
ইউক্রেনে ‘নো ফ্লাই জোন’ প্রতিষ্ঠার আবেদন প্রত্যাখ্যান করার যে পদক্ষেপ ন্যাটোর নেতারা নিয়েছেন তার নিন্দা জানিয়ে দেশটির প্রেসিডেন্ট বলেন, আজ থেকে যারা নিহত হবেন তাদের মৃত্যুর কারণ আপনারা।
এগুলো ঘটবে আপনাদের দুর্বলতা ও বিচ্ছিন্ন হওয়ার কারণে।
তিনি বলেন, যে ন্যাটো সম্মেলন অনুষ্ঠিত হলো আজ তা ছিল খুবই দুর্বল ও বিভ্রান্ত। এ সম্মেলন স্পষ্ট করল যে, সবাই ইউরোপের স্বাধীনতার জন্য লড়াইকে এক নম্বর লক্ষ্য হিসেবে বিবেচনা করে না।
