‘ইউক্রেনে আটকেপড়া ৫ বাংলাদেশির খোঁজ-খবর রাখছি’

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ইউক্রেনে আটকেপড়া পাঁচ বাংলাদেশির বিষয়ে খোঁজ-খবর রাখছি, তাদের বিষয়ে তথ্য সংগ্রহ করছি।

শনিবার জাতীয় প্রেস ক্লাবে সিলেট রত্ম ফাউন্ডেশন আয়োজিত সি এম তোফায়েল সামীর স্মরণসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ইউক্রেনে পাঁচ বাংলাদেশিকে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে, রাশিয়া দূতাবাসের ফেসবুক পেজে শেয়ার করা এ সংক্রান্ত একটি ভিডিওর বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি জানি না, এ বিষয়ে আমরা খোঁজ-খবর নিচ্ছি।
আমাদের দূতাবাসের কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখবেন।
ইউক্রেনে আটকেপড়া বাংলাদেশিদের প্রতি বিরূপ আচরণ করা হচ্ছে বলে মনে হচ্ছে।

তিনি আরও বলেন, ইউক্রেনে আটকেপড়া বাংলাদেশিদের তথ্য আমরা জানতে চেষ্টা করছি।

তাদের নিরাপদে পোল্যান্ড ও রোমানিয়ায় ফিরিয়ে নেওয়া হচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.