‘দ্রব্যমূল্যের চেয়ে মানুষের ক্রয়ক্ষমতা বেশি বেড়েছে’

দ্রব্যমূল্য যে হারে বেড়েছে সে তুলনায় মানুষের ক্রয়ক্ষমতা আরও বেশি বেড়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, দ্রব্যমূল্য বাড়লেও দেখতে হবে মানুষ ক্রয় করতে পারে কি না।
মানুষ আগের চেয়ে ভালো আছে কি না।
বাংলাদেশের মানুষ আগের চেয়ে অনেক ভালো আছে।
এজন্য মানুষের মনে স্বস্তি আছে।

শনিবার আগারগাঁও ফিল্ম আর্কাইভে ১৫তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম নগরের দেওয়ানজী পুকুর পাড়ের বাসা থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন মন্ত্রী।

ড. হাছান মাহমুদ বলেন, পৃথিবীতে সবসময় দ্রব্যমূল্য বেড়েছে।
যখন চল্লিশের দশকে বাংলায় দুর্ভিক্ষ হয় তখন দ্রব্যমূল্য অনেক কম ছিল।
তখন এক টাকায় অনেক কেজি চাল পাওয়া যেতো।
এখন তো এক টাকায় এক কেজি চালও পাওয়া যায় না।
তখন এক আনায় কয়েক কেজি চাল পাওয়া যেতো। তখন কিন্তু দুর্ভিক্ষ হয়েছে, কারণ তখন মানুষের ক্রয়ক্ষমতা ছিল না।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.