ইউক্রেনের আকাশে কোনো দেশ ‘নো-ফ্লাই জোন’ ঘোষণা করলে সেটাকে চলমান যুদ্ধে অংশগ্রহণ হিসেবে মনে করবেন বলে হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘এ বিষয়ে যেকোনো পদক্ষেপ আমরা সেই দেশের সশস্ত্র সংঘাতে অংশগ্রহণ হিসেবে বিবেচনা করব’।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, রাশিয়ায় সামরিক আইন জারির বিষয়ে গুজব উঠলেও ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ায় সামরিক আইন জারি করার কোনো পরিকল্পনা তার নেই।
নো-ফ্লাই জোন বলতে বোঝায়, একটি এলাকায় নির্দিষ্ট কিছু বিমান যেকোনো কারণেই হোক উড়তে পারবে না।
