ফ্লাইট বাতিল করল রাশিয়া, বিপাকে সবাই!

রাশিয়ার জাতীয় বিমান সংস্থা অ্যারোফ্লোট আন্তর্জাতিক সব রুটে ফ্লাইট বাতিল ঘোষণা করেছে।
তবে রাশিয়া যেসব দেশের ওপর নিষেধাজ্ঞা দেয়নি সেসব দেশের ফ্লাইট রাশিয়ায় যেতে পারবে।
আগামী ৮ মার্চ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
ধারণা করা হচ্ছে, রাশিয়ার এ ঘোষণায় সংশ্লিষ্ট সব পক্ষই বিপাকে পড়তে যাচ্ছে। কেননা অ্যারোফ্লোটের অধিকাংশ বিমানই লিজ নেওয়া।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ নভোস্তি গতকাল শনিবার এ তথ্য জানিয়েছে।
অ্যারোফ্লোট এক বিবৃতিতে ফ্লাইট পরিচালনায় অতিরিক্ত বাধার কথা জানায়।
এর আগে বিশ্বের অন্য দেশ কর্তৃক সিজ করার আশঙ্কায় রাশিয়ার বেসামরিক বিমান পরিবহন সংস্থা রোজাভিস্তাসিয়া আন্তর্জাতিক রুটে লিজ নেওয়া বিমান চলাচল বন্ধ করার সুপারিশ করে।
রাশিয়ার মোট বিমানের অর্ধেকের বেশি লিজ নেওয়া বিমান।
তবে দেশটির আভ্যন্তরণ রুটে এবং প্রতিবেশী বেলারুশে ফ্লাইট অপরিবর্তিত থাকবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.