‘প্রভাবশালী পরিবার জড়িত থাকায় ত্বকী হত্যার বিচারে দেরি হচ্ছে’

নারায়ণগঞ্জবাসীর ধারণা প্রভাবশালী পরিবার জড়িত থাকায় ত্বকী হত্যার বিচার বিলম্বিত হচ্ছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
এ সময় তিনি বলেন, আমরা চাই সরকার যেটা সঠিক যেটা ন্যায্য সেটাই করবে।

রোববার সকালে নারায়ণগঞ্জের বন্দর খেয়াঘাট এলকায় সিরাজ শাহ’র আস্তানায় ত্বকীর কবরে পুস্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল শেষে তিনি একথা বলেন।

ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, এটা অত্যন্ত দুঃখজনক।
৯ বছর যাবত আমাদের সন্তান ত্বকী হত্যার বিচার চাইতে হচ্ছে।
বিচারটা হচ্ছে না সঠিকভাবে।
অনেকগুলো আলোচিত হত্যাকাণ্ডের বিচারই বাংলাদেশে সংঘটিত হয়েছে।
এমনকি নারায়ণগঞ্জেরও কিছু আলোচিত হত্যাকাণ্ডের বিচার হয়েছে।
সেই ধারাবাহিকতায় আমরা সরকারের কাছে বলতে চাই ত্বকী হত্যার বিচার দ্রুত করা হোক।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.