রাশিয়ায় যুদ্ধবিরোধী বিক্ষোভ, প্রায় ৬ শতাধিক আটক

রাশিয়ায় ২১টি শহরে ৬ শতাধিক যুদ্ধবিরোধী বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। ইউক্রেন যুদ্ধের বিরুদ্ধে দেশজুড়ে এই বিক্ষোভের ডাক দিয়েছিলেন দেশটির কারাবন্দি বিরোধী নেতা আলেক্সি নাভালনি।

ওভিডি-ইনফো নামে একটি মনিটরিং গ্রুপ এ তথ্য জানিয়েছে।

মনিটরিং গ্রুপটি বলেছে, রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় বন্দরনগরী ভ্লাদিভস্তক ও সাইবেরিয়ান শহর ইরকুতস্কসহ বিভিন্ন শহরে ৬ শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।
সরকারবিরোধীরা অন্যান্য শহরেও বিক্ষোভের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, রাশিয়ার পূর্বাঞ্চলীয় শহর খাবারভস্কের একটি স্কয়ারে পুলিশ সদস্যরা গ্রেফতার করার আগ মুহূর্তে একজন প্রতিবাদকারী চিৎকার করে বলছেন—‘যুদ্ধ না বলুন, কেন আপনি লজ্জিত নন’।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.