রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জোরদার করুন

রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা জোরদার করতে পশ্চিমা নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ইউক্রেনে রুশ আগ্রাসন তীব্র থেকে তীব্র হওয়ার মধ্যেই এমন আহ্বান জানালেন তিনি।

এক ভিডিও বার্তায় পশ্চিমা নেতাদের কঠোর সমালোচনাও করেন তিনি।
বলেন, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনের সামরিক এবং শিল্প স্থাপনায় আঘাত হানার ঘোষণা দিলেও এ নিয়ে কোনও প্রতিক্রিয়া দেখায়নি পশ্চিমা নেতারা।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এমন ঘোষণার প্রসঙ্গে জেলেনস্কি আরও বলেন, ‘পশ্চিমা নেতাদের একটি সিঙ্গেল শব্দ প্রতিক্রিয়া দেখাতে আমি শুনিনি।
আক্রমণকারীদের সাহসিকতা দেখে বোঝাই যাচ্ছে, আগের নিষেধাজ্ঞাগুলো যথেষ্ট নয়’।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.