‘সারের ঘাটতি নেই, দাম একটু এদিক-সেদিক থাকতে পারে’

দেশে সারের কোনো ঘাটতি নেই দাবি করে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘তবে কোনো কারণে দাম একটু এদিক-সেদিক থাকতে পারে।’

সোমবার সচিবালয়ে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ৩৬তম এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনের বিষয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন কৃষিমন্ত্রী।

গণমাধ্যমে সারের সংকট নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে— এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে কৃষিমন্ত্রী বলেন, ‘এ মুহূর্তে সারের কোনো ঘাটতি নেই।
কোনো কারণে দাম একটু এদিক-সেদিক থাকতে পারে।
আমি বলতে পারি আমাদের সারের কোনো ঘাটতি নেই।’

‘আন্তর্জাতিক বাজারে সারের দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশকে কয়েকগুণ বেশি দামে সার কিনতে হচ্ছে।
তবে স্থানীয় বাজারে ভর্তুকি মূল্যে বিক্রি করা সারের দাম বাড়াতে পারছে না সরকার। ফলে ভর্তুকির পরিমাণ যাচ্ছে বেড়ে।
এরই মধ্যে এ পরিস্থিতিতে ‘উভয় সংকট’ বলে বর্ণনা করছে কৃষিমন্ত্রী।

 

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.