‘সয়াবিন তেলে সবার স্বার্থ জড়িত’

সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে মনিটরিং সেল গঠন এবং নীতিমালা তৈরি করতে দায়ের করা রিট শুনানির জন্য মঙ্গলবার (৮ মার্চ) দিন ধার্য করেছেন হাইকোর্ট। মঙ্গলবারের মধ্যে রিট আবেদনটি সংশোধন করে নিয়ে আসতে বলেছেন আদালত।

সোমবার (৭ ফেব্রুয়ারি) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য ওঠে।

রিটকারী আইনজীবী সৈয়দ মহিদুল কবীরকে উদ্দেশ করে আদালত বলেন, ‘রিট আবেদনটি নির্ভুল করে আগামীকাল নিয়ে আসুন, আমরা শুনব। এখানে সবার স্বার্থ জড়িত।’

এর আগে রোববার (৬ মার্চ) সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে মনিটরিং সেল গঠন এবং নীতিমালা তৈরি করতে হাইকোর্টে রিট দায়ের করা হয়।
সুপ্রিম কোর্টের তিন আইনজীবী অ্যাডভোকেট মনির হোসেন, অ্যাডভোকেট সৈয়দ মহিদুল কবীর ও অ্যাডভোকেট মোহাম্মদ উল্লাহ এ রিট দায়ের করেন।
বাণিজ্য সচিব, ভোক্তা অধিকার কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.