রাশিয়ার হয়ে যুদ্ধে লড়বেন সিরিয়ার যোদ্ধারা

ইউক্রেনের বিভিন্ন শহরের রাস্তায় রাস্তায় লড়াই করার জন্য সিরিয়ার ভাড়াটে সৈন্যদের রাশিয়া নিয়োগ দিচ্ছে বলে ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে বলা হয়েছে। খবর বিবিসির।
কতজন সৈনিককে এভাবে নিয়োগ দেওয়া হয়েছে, তা জানাতে রাজি হননি গোয়েন্দা কর্মকর্তারা।

তবে তারা বলেছেন, এর মধ্যেই অনেকে রাশিয়ায় চলে গেছেন এবং ইউক্রেনে যুদ্ধে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

সিরিয়ার ডেইর ইযর সংবাদপত্রের তথ্য অনুযায়ী, সিরিয়া থেকে যারা ইউক্রেনে যুদ্ধ করতে যেতে চান, এরকম স্বেচ্ছাসেবীদের ২০০ থেকে ৩০০ ডলার করে দেওয়ার প্রস্তাব দিয়েছে রাশিয়া।
একেকবারে তাদের অন্তত ছয়মাস সেখানে লড়াই করতে হবে।

রাশিয়ার কর্মকর্তারা মনে করেন, সিরিয়ার বহু বছরের গৃহযুদ্ধে অভিজ্ঞ এই যোদ্ধারা ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বড় বড় শহরগুলো দখল করতে তাদের সহায়তা করবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.