নারীর হাত ধরেই দেশের পোশাকশিল্পের উন্নয়ন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ গার্মেন্টস এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশনের (বিজেইএ) নেতারা।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত ‘সেলিব্রেটিং উইমেন্স ডে, উইথ উইমেন ইন অ্যাপারেল’ শীর্ষক অনুষ্ঠানে বক্তারা এ মন্তব্য করেন।
রাজধানীর একটি হোটেলে এনটুএন সোর্সিং, আনজুমান গ্রুপ ও অ্যাপারেল রিসোর্স বিডি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
এতে সংগঠনের অর্ধশত সদস্য অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জায়ান্ট গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক শারমিন হাসান।
বিশেষ অতিথি ছিলেন সেপাল গ্রুপের পরিচালক তানিয়া এ. মুনশি।
এছাড়া এনটুএন সোর্সিং লিমিটেডের চেয়ারম্যান সাগুফতা নেওয়াজ, এ্যাপারেল রিসোর্স বিডির ব্যবস্থাপনা পরিচালক মোসাম্মৎ ইসরাত জাহান, আনজুমান গ্রুপের চেয়ারম্যান মো. মাসুদ ইকবাল, মার্কস অ্যান্ড স্পেনসারের হেড অব কান্ট্রি সপ্না ভৌমিক, ফিফথ এলায়েন্স গ্লোবাল ট্রেডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক রেহনুমা চৌধুরী, ইনফিনিটি সলিউশনের ব্যবস্থাপনা পরিচালক ঝুমানা সিদ্দিকা, ক্লথস আর ইউএসের ব্যবস্থাপনা পরিচালক কিয়োসিয়ান থে ডলি, পেট্রিয়াট গ্রুপের পরিচালক সুরাইয়া ইকবাল এবং নাসা হাইটেক স্টাইনের পরিচালক নাবিলা আরিয়া আমন্ত্রিত ছিলেন।
