নীলফামারীতে স্বামীকে তালাক দিয়ে স্বামীর বন্ধুকে বিয়ে

নীলফামারীর ডোমার উপজেলায় স্বামীকে তালাক দিয়ে স্বামীর বন্ধুকে বিয়ে করেছেন এক গৃহবধূ।

মঙ্গলবার রাতে গোমনাতি ইউপি চেয়ারম্যান আহম্মেদ ফয়সাল শুভ এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে একই দিন রাতে ভোগডাবুরী ও গোমনাতি ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও স্থানীয় ব্যক্তিদের নিয়ে এক বৈঠকে তালাক ও বিয়ে সংঘটিত হয়।
এ সময় স্থানীয়দের ডাকা সালিসি বৈঠকে স্বামীকে তালাক দিয়ে প্রেমিককে বিয়ে করেন ওই নারী।

বিয়ে করা নারী ভোগডাবুরী ইউনিয়নের চিলাহাটি গোসাইগঞ্জ গ্রামের বরকত আলীর ছেলে রবিউল ইসলামের স্ত্রী ছিলেন।
বিয়ে করা বন্ধ হলেন, গোমনাতি ইউনিয়নের আনোয়ার হোসেনের ছেলে আরিফ।

জানা গেছে, রবিউল ইসলামের সঙ্গে ওই নারীর প্রায় ১০ বছর আগে বিয়ে হয়।
তাদের সংসারে প্রায় ৪ বছরের একটি ছেলেসন্তান রয়েছে।
রবিউল ঢাকায় শ্রমিকের কাজ করে।
সেখানে রবিউলের সঙ্গে কাজ করেন আরিফ নামের এক ব্যক্তি।
আরিফ গোমনাতি ইউনিয়নের আনোয়ার হোসেনের ছেলে।
গত ঈদের সময় বাড়িতে আসেন রবিউল।
এ সময় তার সঙ্গে দেখা করতে আসেন আরিফ।
এরপর থেকে রবিউলের স্ত্রীর সঙ্গে আরিফের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
এ বিষয়টি জেনে রবিউল তার স্ত্রীকে সতর্কও করেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.