‘হাসপাতালে হামলা যুদ্ধাপরাধ’

মারিউপলের শিশু ও প্রসূতি হাসপাতালে বুধবারের হামলাকে ‘যুদ্ধাপরাধ’ বলে অভিহিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

মারিউপল শহরের ওই শিশু ও প্রসূতি হাসপাতালে রাশিয়ার বিমান হামলা কমপক্ষে ১৭ জন আহত হয়েছে।

কিয়েভ থেকে দেওয়া এক ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, রাশিয়ান ফেডারেশন কী ধরনের দেশ, হাসপাতাল ও প্রসূতি হাসপাতালকে ভয় পায় এবং সেগুলো ধ্বংস করে?

তিনি বলেন, প্রসূতি হাসপাতালে কেউ কি রুশ নেতাদের গালাগালি করেছে?
এটা কি ছিল? এটা কি হাসপাতালের ‘ডিনাজিফিকেশন’
(নাৎসিবাদের প্রভাব মুক্তকরন) ছিল?

জেলেনস্কি বলেন, এটি নৃশংসতা।
হানাদাররা মারিউপলে যা করছে, তা ইতোমধ্যে নৃশংসতাকে ছাড়িয়ে গেছে।

তিনি বলেন, রাশিয়ার এই যুদ্ধাপরাধের নিন্দা জানাতে আজ আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।

প্রসূতি হাসপাতালে হামলা ‘চূড়ান্ত প্রমাণ… ইউক্রেনে গণহত্যা সংঘটিত হচ্ছে’, বলেন জেলেনস্কি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.