প্রসূতি হাসপাতালে রুশ হামলায় শিশুসহ নিহত ৩

ইউক্রেনের দক্ষিণাঞ্চলের দখল হয়ে যাওয়া শহর মারিওপোলের প্রসূতি ও শিশু হাসপাতালে রাশিয়ার বিমান হামলায় শিশুসহ তিনজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

শহরের ডেপুটি মেয়র সার্গেই অরলভ জানিয়েছেন, বুধবার রুশ বাহিনী যে প্রসূতি ও শিশু হাসপাতালে বোমা হামলা চালিয়েছিল, সেখানে এক শিশুসহ তিনজন মারা গেছেন।

ওই হামলায় অন্তত ১৭ জন আহত হয়েছেন, যাদের মধ্যে গর্ভবতী নারীও ছিলেন।

সার্গেই অরলভ বলেন, আমি পুরোপুরি নিশ্চিত যে তারা এই হাসপাতালের বিষয়ে জানতো।
শহরে এ নিয়ে তৃতীয় হাসপাতাল ধ্বংস করল তারা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.