‘যুদ্ধে এক লাখ ১৬ হাজার বিদেশি ইউক্রেন ছেড়েছে’

দুই সপ্তাহের বেশি সময় ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ।
গত কয়েক দিন বিরতির পর রাশিয়া আবারও হামলা বেগবান করেছে।
বিশেষ করে মরিউপোলসহ কয়েকটি নতুন শহরে।
দুই পক্ষের মধ্যে কয়েক দফা বৈঠকের পরও যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
এমন পরিস্থিতিতে এরই মধ্যে ২৫ লাখের বেশি নাগরিক ইউক্রেন ছেড়েছে।
তাদের মধ্যে এক লাখ ১৬ হাজার বিদেশি অর্থাৎ অন্যান্য দেশের নাগরিক রয়েছে। জাতিসংঘের অভিবাসী সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল-জাজিরার।

সংস্থাটি এক টুইট বার্তায় জানায়, জরুরি মানবিক সহায়তা প্রয়োজন এমন মানুষের সংখ্যা ঘণ্টার মধ্যেই বেড়ে যাচ্ছে।
তাছাড়া জাতিসংঘের মানবিকবিষয়ক সমন্বয়ের কার্যালয় এক আলাদা বার্তায় জানায়, এ ঘটনার পর ইউক্রেনে ১৮ লাখের বেশি নাগরিক বাস্তুচ্যুত হয়েছেন।

সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক কমিশনার জানান, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সাত মিলিয়ন অর্থাৎ ৭০ লাখ ইউক্রেনীয় বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে রয়েছে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.