যেসব দেশে তেলের চাহিদা সবচেয়ে বেশি

ইউক্রেনে রাশিয়ার হামলার পর সবচেয়ে বেশি প্রভাব পড়েছে জ্বালানিখাতে। বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে তেলের দাম।
যুদ্ধ থামার কোনো লক্ষণ না থাকায় কোনোভাবেই নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না অত্যন্ত প্রয়োজনীয় এ পণ্যটির দাম।
আশঙ্কা করা হচ্ছে ভবিষতে এ সংকট আরও বাড়বে।
তাই প্রশ্ন উঠেছে বিশ্বের কোন দেশের সবচেয়ে বেশি তেলের প্রয়োজন হয়।

আন্তর্জাতিক এনার্জি এজেন্সি জানায়, ২০১৯ সালে বিশ্বে দৈনিক প্রায় ১০ কোটি ব্যারেল তেলের প্রয়োজন হয়েছে।
তবে বিশ্ব চাহিদার পাঁচভাগের একভাগই প্রয়োজন হয়েছে যুক্তরাষ্ট্রের অর্থাৎ দেশটি দৈনিক দুই কোটি ব্যারেলের বেশি ব্যবহার করেছে।
এর পরেই রয়েছে চীন ও ভারত। দেশ দুইটি যথাক্রমে দৈনিক এক কোটি তিন লাখের বেশি ও প্রায় ৫০ লাখ ব্যারেল তেল ব্যবহার করে।

এদিকে বিশ্বে প্রাকৃতিক তেলের মোট মজুত রয়েছে এক দশমিক ৫৫ ট্রিলিয়ন ব্যারেল। যার মধ্যে ভেনিজুয়েলায় তিন লাখ তিন হাজার ৮০৬ মিলিয়ন ব্যারেল, সৌদি আরবে দুই লাখ ৫৮ হাজার ৬০০ মিলিয়ন ব্যারেল ও ইরানে দুই লাখ আট হাজার ৬০০ মিলিয়ন ব্যারেল মজুত রয়েছে। অর্থাৎ বিশ্ব মজুতের অর্ধেকই রয়েছে এ তিনটি দেশের হাতে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.