বাংলাদেশে চীনা মিসাইল কারখানা স্থাপনের খবর খতিয়ে দেখবে বেইজিং

বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত লি জিমিং জানিয়েছেন, বাংলাদেশ বা পৃথিবীর অন্য কোনো দেশে মিলিটারি বেইজ বা সামরিক কোনো সরঞ্জাম তৈরির কাজ করে না চীন।
কোনো দেশ চাইলে সামরিক সরঞ্জাম ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে সহায়তা করে। বাংলাদেশে চীনা মিসাইল কারখানা তৈরির খবর খতিয়ে দেখবে বেইজিং।

আজ রবিবার ‘বসন্তে চীনের সঙ্গে সংলাপ’ অনুষ্ঠানে এসব কথা বলেন রাষ্ট্রদূত লি জিমিং।

 

জাপানি সংবাদমাধ্যম নিক্কিতে প্রকাশিত ‘বাংলাদেশে মিসাইল তৈরির কারখানা করেছে চীন’- এমন খবর নিয়ে প্রশ্ন করা হলে জবাবে তিনি বলেন, এ রকম খবর খতিয়ে দেখার জন্য বেইজিংয়ে বার্তা পাঠাব।
ইউক্রেন যুদ্ধ নিয়ে লি জিমিং বলেন, দুটি দেশই চীনের বন্ধুদেশ।
বর্তমানে একমাত্র কাজ হলো টেনশন সমাপ্ত করা, মানবাধিকারসংকট থেকে রক্ষা করা দরকার।
তৃতীয় হলো এটি তদন্ত করে দেখা যে যুদ্ধ কেন শুরু হলো।
এটির ঐতিহাসিক কী কারণ থাকতে পারে।
তিনি আরো বলেন, ‘আমরা রাশিয়ার সঙ্গে সরাসরি সমর্থনের ভূমিকা করছি না।
আমরা বলছি, আসুন বসুন।
এক কাপ চা খান। আলোচনা করে এ সংকটের সমাপ্ত করুন।
এই সংকট আলোচনা করে শেষ করা যেতে পারে। ’

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.