রুশ সেনারা বিভ্রান্ত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনে রুশ সেনারা এই মুহূর্তে বিভ্রান্ত। তারা ইউক্রেনের কাছ থেকে এমন প্রতিরোধ প্রত্যাশা করেনি।
তারা যুদ্ধক্ষেত্র থেকে পালাচ্ছে এবং যুদ্ধাস্ত্র বর্জন করছে বলেও দাবি করেন তিনি। ফেসবুকে পোস্ট করা এক ভিডিওতে এসব কথা বলেন জেলেনস্কি।

ভিডিওবার্তায় তিনি বলেন, আমরা রাশিয়ার সেনাবাহিনীর অস্ত্র বিজয়ের স্মারক হিসেবে গ্রহণ করছি এবং ইউক্রেনকে রক্ষা করার জন্য সেগুলো ব্যবহার করছি। প্রকৃতপক্ষে রুশ সৈন্যরাই এই মুহূর্তে আমাদেরকে যুদ্ধের সরঞ্জাম সরবরাহ করছে, যা তারা দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেনি।

এ সময় তিনি আরও বলেন, রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা চলবে।
শান্তি আলোচনা বেশ ভালোভাবেই এগুচ্ছে বলে তাকে জানানো হয়েছে।
সোমবার (১৪ মার্চ) দুই পক্ষের চতুর্থ দফার ভার্চ্যুয়াল বৈঠক কারিগরি ত্রুটির কারণে মাঝপথে বন্ধ হয়ে যায়।
মঙ্গলবার (১৫ মার্চ) তুরস্কে ফের দুই পক্ষের আলোচনা শুরুর কথা রয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.