দেখতে দেখতে তিন সপ্তাহ পেরিয়ে গেলো রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ।
এখনো রাশিয়ার সঙ্গে লড়াই করে চলেছে ইউক্রেন।
যদি যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী হয়, তাহলে পারমাণবিক অস্ত্রের ওপর নির্ভরশীল হতে পারে রাশিয়া।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ এ আশঙ্কার কথা জানিয়েছে। ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পেন্টাগনের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার আশঙ্কা, ইউক্রেনের প্রতিরোধ যদি আরও দীর্ঘ হয়ে ওঠে, তাহলে পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে পরমাণু যুদ্ধও শুরু করার সিদ্ধান্ত নিতে পারেন পুতিন।
সংস্থার প্রধান লেফটেন্যান্ট জেনারেল স্কট ব্যারিয়ার জানিয়েছেন, অর্থনৈতিক নিষেধাজ্ঞার ধাক্কায় রাশিয়া সমস্যায় রয়েছে।
এদিকে ইউক্রেনের কিছু অংশ দখল করে রাখার ফলে রুশ সেনার শক্তিক্ষয় ও আধুনিক অস্ত্রভাণ্ডারেও টান পড়ছে।
সব মিলিয়ে অস্বস্তিতে রয়েছে মস্কো। এই পরিস্থিতিতে রাশিয়া নিজেদের শক্তি প্রদর্শন করতেই পারমাণবিক অস্ত্র প্রয়োগ করতে পারে।
যত সময় যাচ্ছে ততই চাপ বাড়ছে পুতিনের ওপরে।
এরই মধ্যে ব্রিটেন জানিয়েছে, রাশিয়া ইউক্রেনে যা করছে তা যুদ্ধাপরাধ।
সাধারণ নাগরিকদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে তারা।
