তেল কিনলে কী সুবিধা দিচ্ছে রাশিয়া?

ইউক্রেন আক্রমণের জেরে রাশিয়া থেকে তেল, গ্যাস, কয়লা নেওয়া বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন চেয়েছিল, তাদের মতো বাকিরাও রুশ জ্বালানি বর্জন করুক।
কিন্তু বাস্তবে তেমনটি হয়নি।
বরং তেল-গ্যাসের দামে বড় ছাড় দিয়ে উল্টো যুক্তরাষ্ট্রকেই চাপে ফেলে দিয়েছে রাশিয়া।
ইউরোপীয় দেশগুলো এখনো রুশ জ্বালানি নেওয়া অব্যাহত রেখেছে।
আর সস্তায় পেয়ে রাশিয়া থেকে তেল আমদানি বাড়াতে চলেছে ভারত।

এ অবস্থায় অনেকেরই জানার ইচ্ছা, তেল কেনার ক্ষেত্রে রাশিয়া কী ধরনের সুবিধা দিচ্ছে, যার জন্য ওয়াশিংটনের সঙ্গে দূরত্ব বাড়াতেও তোয়াক্কা করলো না নয়াদিল্লি?
কম দামে কত তেল কিনছে তারা? আর সেই কম দামটাই বা কত?

বার্তা সংস্থা পিটিআই’র বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি গত বুধবার (১৬ মার্চ) জানিয়েছিল, রাশিয়া থেকে ৩০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল কিনেছে ভারতের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি ইন্ডিয়ান অয়েল।
তার দাম পড়েছে আন্তর্জাতিক বাজারের চেয়ে অনেক কম।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.