গত ২৪ ফেব্রুয়ারি থেকে টানা ২৪ দিন ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রুশ বাহিনী।
ইতোমধ্যে দেশটির বেশি কিছু শহর নিজেদের দখলে নিলেও রুশ সেনাদের লক্ষ্য রাজধানী কিভেয়, খারকিভসহ প্রধান শহরগুলো।
যুদ্ধ বন্ধ করতে বিশ্বনেতাদের আহ্বানের পাশাপাশি দু’দেশের কয়েক দফা বৈঠকেও কার্যকর কোনো সমাধান আসেনি। এমন অবস্থায় রাশিয়াকে কড়া সতর্কবার্তা দিয়ে তাদের ‘ভর্বিষ্যৎ’ বলে দিলেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
শনিবার এক ভিডিওবার্তায় জেলেনস্কি বলেন, নিজেদের ভুলের ক্ষয়ক্ষতি কমানোর জন্য রাশিয়ার কাছে আলোচনাই এখন একমাত্র সুযোগ।
অন্যথায় রাশিয়ার এমন ক্ষয়ক্ষতি হবে, তা কাটিয়ে উঠতে কয়েক প্রজন্মের প্রয়োজন পড়বে।
রুশ নাগরিকদের উদ্দ্যেশ্যে জেলেনস্কি আরও বলেন, কেবল কল্পনা করুন রাশিয়ার স্টেডিয়ামে পড়ে আছে ১৪ হাজার মৃতদেহ এবং হাজার হাজার আহত ও অঙ্গহানির শিকার হওয়া মানুষ।
এই আগ্রাসনে ইতোমধ্যেই রাশিয়ার বহু হতাহত হয়েছে। এটাই যুদ্ধের মূল্য।
এই যুদ্ধ অবশ্যই থামাতে হবে।