ইউক্রেনে টানা ২৪ দিন ধরে রাশিয়ার আগ্রাসন চলছে। এতে বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। ফলে প্রাণ বাঁচাতে প্রতিদিনই দেশ ছেড়ে পালাচ্ছে বহু ইউক্রেনীয়।
ইতোমধ্যে বিভিন্ন দেশে প্রায় ৩৩ লাখ ইউক্রেনীয় আশ্রয় নিয়েছেন।
এবার এসব শরথার্ণীদের মধ্যে ১ লাখ মানুষকে আশ্রয় দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের দেশ নরওয়ে।
শুক্রবার নরওয়েজিয়ান প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোয়ের দেশটির পার্লামেন্টে জানিয়েছেন, তার দেশ লক্ষাধিক ইউক্রেনীয় শরণার্থীকে আশ্রয় দেওয়ার জন্যই প্রস্তুত হচ্ছে।
নরওয়েতে এখন পর্যন্ত ২ হাজারের মতো শরণার্থী ঢুকেছে।
সেখানে আরও ৫ হাজার ২৫০ শরণার্থী শিগগির প্রবেশ করবে বলে ধারণা করা হচ্ছে।