জিনপিংকে ‘সতর্ক’ করতে গিয়ে উল্টো ধমক খেলেন জো বাইডেন

ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে সহযোগিতা না করার বিষয়ে সতর্ক করতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছে কল করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
কিন্তু জিনপিংয়ের কাছ থেকেই উল্টো ধমক খেতে হলো তাকে।
চীনের তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্র যেন নাক না গলায়, তা নিয়ে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন চীনা প্রেসিডেন্ট।

শুক্রবার দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে কথোপকথনের পর হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়, প্রেসিডেন্ট বাইডেন চীনা প্রেসিডেন্টকে সতর্ক করেছেন, ইউক্রেন আগ্রাসনে রাশিয়াকে কোনো ধরনের সহযোগিতা করলে চীনকে ‘কঠিন পরিণতি’ ভোগ করতে হবে। তবে দুই পক্ষই চলমান সংকটের কূটনৈতিক সমাধানে গুরুত্ব দিয়েছে।

কিন্তু চীনা গণমাধ্যমের খবর বলছে, জিনপিং উল্টো বাইডেনকে সতর্ক করে বলেছেন, তাইওয়ান ইস্যু ঠিকঠাকভাবে সামলাতে হবে। তা না হলে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি নিশ্চিত।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.