খুলনায় জঙ্গি সন্দেহে ১১ জন আটক

খুলনায় জঙ্গি সন্দেহে ১১ জনকে আটক করেছে র‌্যাব।
শুক্রবার রাত ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত নগরীর খুলনার খালিশপুরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

র‌্যাবের কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর খালিশপুর থানার বিআইডিসি সড়কের পাশে আলম শেখের বাড়িতে অভিযান চালানো হয়।
এ সময় নির্মাণাধীন তিনতলা ভবনের দ্বিতীয়তলা থেকে ১০ জনকে আটক করা হয়। এছাড়া বাড়ির মালিক আলম শেখকেও আটক করা হয়েছে।
অভিযান শেষে দ্রুত তাদেরকে গাড়িতে তুলে নিজ কার্যালয়ে নিয়ে যায় র‌্যাব।

র‌্যাব-৬-এর সিনিয়র এএসপি মো. বজলুর রশিদ বলেন, দুপুর ১২টার দিকে এ বিষয়ে প্রেস কনফারেন্সে বিস্তারিত জানানো হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.