‘বিএনপি নেতারা হতাশাগ্রস্ত হয়ে প্রলাপ বকছে’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ রাষ্ট্র পরিচালনায় বাংলাদেশ যত উন্নত হচ্ছে, বিএনপির নেতারা ততই হতাশাগ্রস্ত হয়ে প্রলাপ বকছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।

‘আওয়ামী লীগ ও গণতন্ত্র একসাথে যায় না’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী সংগঠন।
বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দীর্ঘ স্বৈরশাসনের অবসান ঘটেছে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে।

দেশের যেকোনও রাজনৈতিক দলের চেয়ে আওয়ামী লীগ আভ্যন্তরীণ গণতন্ত্র চর্চায় এগিয়ে রয়েছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন বিমুখ একটি দল কীভাবে গণতন্ত্রের কথা বলে?
গণতান্ত্রিক চর্চায় সর্বদাই বিএনপির এক ধরনের অনীহা রয়েছে।
এমনকি জনগণের ভোটে নির্বাচিত হয়েও মহান জাতীয় সংসদে যাওয়া নিয়ে বিএনপি দ্বিধাগ্রস্ত।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.