পুতিনের ‘পিঠ দেয়ালে ঠেকে গেছে’

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘পিঠ দেয়ালে ঠেকে গেছে’ বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এতে তার রাসায়নিক বা জীবাণু অস্ত্র ব্যবহার করার সম্ভাবনা বাড়ছে বলেও সতর্ক করেন বাইডেন।

সোমবার ওয়াশিংটন ডিসিতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বাইডেন বলেন, তিনি বিশ্বাস করেন, রাশিয়া নতুন কোনও অজুহাত প্রস্তুত করছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, তারা (রাশিয়া) আরও বলছে-ইউক্রেনের জীবাণু ও রাসায়নিক অস্ত্র রয়েছে। এটি একটি সুস্পষ্ট ইঙ্গিত, তিনি (রাশিয়া) এই দুটি ব্যবহার করার বিষয়ে বিবেচনা করছেন।

যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলোর কর্মকর্তারা বারবার বলে আসছেন, রাশিয়া ইউক্রেনের কাছে জীবাণু অস্ত্র থাকার মিথ্যা দাবি করে এ ধরনের অস্ত্র দেশটির ওপর ব্যবহার করার পূর্বাভাস দিচ্ছে।

এর আগে মার্চের শুরুতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান রাশিয়াকে সতর্ক করে বলেছেন, ইউক্রেনে রাসায়নিক বা জীবাণু অস্ত্র মোতায়েন করলে মস্কোকে কঠিন পরিণতি ভোগ করতে হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.