‘যাত্রী সেবার মান সন্তোষজনক’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, পরীক্ষামূলক যাত্রাপথে নগর পরিবহন সফল, এটা প্রশংসিত হয়েছে। যাত্রীরা সাদরে গ্রহণ করেছেন।
ঢাকাবাসী সাদরে গ্রহণ করেছেন এবং যাত্রী সেবার মান সন্তোষজনক অবস্থায় রয়েছে।

মঙ্গলবার ডিএসসিসির নগর ভবনের বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২২তম সভা শেষে তিনি এ কথা জানান।

তিনি বলেন, পরীক্ষামূলক যাত্রাপথে নগর পরিবহন সফল, এটা অত্যন্ত সমাদৃত হয়েছে, প্রশংসিত হয়েছে।
ঢাকাবাসী যাত্রীরা সাদরে গ্রহণ করেছেন এবং যাত্রী সেবার মান সন্তোষজনক অবস্থায় রয়েছে।
তাদের অতিরিক্ত টাকা দিতে হয় না। হয়রানির শিকার হতে হয় না।
নির্দিষ্ট জায়গায় থেকে উঠতে পারেন আবার নির্দিষ্ট জায়গায় নামতে পারেন।
ঢাকাবাসীর এ আকাঙ্ক্ষা আমরা পূরণ করতে পেরেছি।
সেজন্য আমরাও আনন্দিত।

ডিএসসিসি মেয়র বলেন, নগর পরিবহনের চাহিদা রয়েছে।
আমরা যে ৫০টি বাস দিয়ে চালু করেছি, সেটা বৃদ্ধির জন্য যাত্রীরা উৎসুক হয়ে আছেন। বাস সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি, ট্রান্সসিলভা আরও ২০টি বাস চালু করতে পারবে।
আমরা তিনটি রুটে নগর পরিবহন চালু করব। কিন্তু এটি তখনই পরিপূর্ণভাবে বাস্তবায়ন হবে যখন আমরা সব রুটকে একসঙ্গে নিয়ে আরও ভালোভাবে ‘ঢাকা নগর পরিবহন কোম্পানি’ হিসেবে পরিচালিত করতে পারব।

ব্যারিস্টার তাপস বলেন, তিনটি রুট চালুর লক্ষ্যে গৃহীত কার্যক্রমগুলো আমরা পর্যালোচনা করেছি। সার্বিক পর্যালোচনায় রুটগুলোকে আরও সুনির্দিষ্ট করেছি। আমরা ঢাকার প্রান্ত পর্যন্তই সেই রুটকে বিস্তৃত রাখব। এগুলোর মধ্যে- ২২ নম্বর রুট ৫০টি বাস, ২৩ নম্বর রুট ১০০টি ও ২৬ নম্বর রুট ৭৫টি সবমিলিয়ে আরও ২২৫টি বাস নতুন করে নামবে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.