বাংলাদেশ চীনের জনগণের পাশে আছে

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংকে শোকবার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার শোকবার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, সোমবার (২১ মার্চ) দক্ষিণ চীনে ১৩২ জন আরোহী নিয়ে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের একটি বিমানের দুঃখজনক দুর্ঘটনার খবরে আমি গভীরভাবে শোকাহত। দুর্ঘটনাকবলিতদের জন্য প্রার্থনা করছি।

তিনি আরও লিখেন, বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি।
দুঃখের এই সময়ে, আমরা আমাদের বিশ্বস্ত এবং কৌশলগত অংশীদার চীনের সরকার এবং জনগণের পাশে আছি। কারণ, তারা সাহস ও দৃঢ়তার সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করছে।

এদিকে দুর্ঘটনার ২৪ ঘণ্টার বেশি পার হলেও এখনো খোঁজ মিলেনি আরোহীদের। অপেক্ষা বাড়ছে ভুক্তভোগীদের স্বজনদের।
তবে আরোহীদের কেউই হয়তো বেঁচে নেই বলে ধারণা করা হচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.