বিশ্বে আরও ৫ হাজার মৃত্যু

বিশ্বে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৯৪৪ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে দেড় হাজারের বেশি।
মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ৬১ লাখ ২১ হাজার ৯২৬ জনে।

একইসময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৬ লাখ ৮৪ হাজার ৭২৬ জন। আগের দিনের তুলনায় দৈনিক শনাক্ত বেড়েছে ৬ লাখেরও বেশি।
এতে মোট শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ৪৭ কোটি ৪০ লাখ ৮২ হাজার ৭৬৬ জনে।

বুধবার সকালে করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে সবশেষ এ তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়।
দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্র।
মৃত্যুর এ তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে রাশিয়া, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া, জার্মানি, হংকং ও যুক্তরাজ্য।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.